নগদ অ্যাকাউন্টের সেন্ড মানি চার্জ ও লিমিট
নগদ অ্যাকাউন্টের সেন্ড মানি করার নিয়ম জানার আগে চলুন জেনে নেওয়া যাক নগদ সেন্ড মানি লিমিট ও চার্জ সম্পর্কে। অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। অন্যদিকে, *১৬৭# ডায়াল করে নগদ সেন্ড মানি এর ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনার যদি স্মার্টফোন থাকে, তাহলে আপনি নগদ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সেন্ড মানি করতে পারবেন।
একজন নগদ গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা সেন্ড মানি করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ৫০ বার সেন্ড মানি করা করা যাবে। যেকোনো নগদ গ্রাহক প্রতি মাসে সর্বাধিক ২০০,০০০ টাকা পাঠাতে পারবেন। সংখ্যার হিসেবে সর্বোচ্চ ১০০ বার সেন্ড মানি করার সুযোগ রয়েছে। অর্থাৎ, যদি আপনার অ্যাকাউন্টে অনেক টাকা সেন্ড মানি করার প্রয়োজন হয়, তাহলে উল্লেখিত সীমার দিকে খেয়াল রাখবেন।
নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করার নিয়ম
নগদ অ্যাকাউন্টের অ্যাপ ও মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করা যাবে। এই পোস্টে আমরা নগদ অ্যাকাউন্টের সেন্ড মানি করার উভয় নিয়ম সম্পর্কে জানব।
অ্যাপ
নগদ অ্যাপ থেকে টাকা পাঠানো খুবই সহজ। আসুন জেনে নেই নগদ1. ক্যাশ পিন দিয়ে ক্যাশ অ্যাপে প্রবেশ করুন
১। নগদের পিন দিয়ে নগদের অ্যাপে প্রবেশ করুন
২। এখন হোমপেজ থেকে "Send money" অপশনটি নির্বাচন করুন
৩। তারপর আপনি কত টাকা পাঠাতে চান তার পরিমাণ উল্লেখ করুন
৪। এরপর আপনার নগদ অ্যাকাউন্টের চার অঙ্কের পিন লিখুন এবং লেনদেন সম্পূর্ণ করুন
প্রেরক এবং প্রাপক উভয়ই সেন্ড মানি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে নিশ্চিতকরণ মেসেজ/নোটিফিকেশন পেয়ে যাবেন। এইভাবে, কয়েকটি সহজ ধাপে নগদ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করা যাবে।
মোবাইল মেন্যু
*১৬৭# ডায়াল করে নগদ মোবাইল মেন্যুর মাধ্যমে সহজেই সেন্ড মানি করতে পারবেন। নগদ মোবাইল মেন্যুর মাধ্যমে সেন্ড মানি করতেঃ
১। *১৬৭# ডায়াল করে নগদ মোবাইল মেন্যু ওপেন করুন
২। Send Money করতে "2" লিখে রিপ্লাই করুন
৩। আপনি যার কাছে সেন্ড মানি করতে চান তার নাম্বার লিখুন এবং রিপ্লাই করুন
৪। এখন আপনি যে পরিমান টাকা পাঠাতে চান তা লিখুন এবং রিপ্লাই করুন
৫। সবশেষে নগদ অ্যাকাউন্টের পিন প্রদান করে সেন্ড মানি সম্পন্ন করুন
মোবাইল অ্যাপের মতো নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে খুব সহজে সেন্ড মানি করা যাবে। তবে মনে রাখা ভালো যে অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে বাড়তি কোনো খরচ নেই। আর মোবাইলের ডায়াল মেন্যুর মাধ্যমে টাকা পাঠালে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। তবে আপনারা চাইলে চাইলে অ্যাকাউন্ট নেই এমন একটি নাম্বারেও সেন্ড মানি করতে পারবেন। সেক্ষেত্রে টাকা পাঠানোর তিন দিনের মধ্যে প্রাপকের অ্যাকাউন্ট খুলে সেন্ড মানি করা টাকা দাবি করতে হবে।
